নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৮
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ছবি: পিএমও
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ছবি: পিএমও

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ বাড়াতে শেভরনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক জ্বালানি কোম্পানিটির বেজ অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব শাহাদাৎ স্বাধীন জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে এসেছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত