রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বাগেরহাট

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৩
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: সংগৃহীত
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, বন্ধ ইউনিটটি কবে নাগাদ পুনরায় চালু করা যাবে, তা আপাতত বলা যাচ্ছে না। দুদিন পর এ বিষয়ে ধারণা পাওয়া যাবে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, যান্ত্রিক বিভ্রাটের আগে কেন্দ্রটি থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর উৎপাদন কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে আসে।

পিডিবির সদস্য জহুরুল ইসলাম বলেন, রক্ষণাবেক্ষণের জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্রের দুই নম্বর ইউনিটটি বন্ধ করা হয়েছে। এটি পুনরায় চালু করতে হলে কুল-ডাউন করতে হয়। এই প্রক্রিয়ায় দুই থেকে তিন দিন সময় লাগে। প্রকৌশলীরা এসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করবেন। পরে ইউনিটটি পুনরায় চালু করা হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত