স্ট্রিম প্রতিবেদক

ভারতের স্পট মার্কেট থেকে বিদ্যুৎ কেনার চিন্তা করছে সরকার। কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি বিদ্যুৎ বিভাগ এমন একটি প্রস্তাব পর্যালোচনাও করছে।
বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, স্পট মার্কেট থেকে বিদ্যুৎ কেনার ধারণাটি দেশে নতুন হওয়ায় নানা দিক পর্যালোচনা করা হচ্ছে। আবার বিদ্যুৎ কেনা হলেও তা আনতে নতুন সরবরাহ লাইনের প্রয়োজন হবে।
বাংলাদেশ স্পট মার্কেট থেকে সাধারণত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনে। ভারত থেকে চুক্তিতে আমদানি করলেও কখনও স্পট মার্কেট থেকে বিদ্যুৎ কেনেনি সরকার। গরমের সময় বিদ্যুতের বাড়তি চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সরকার এমন সময়ে স্পট মার্কেট থেকে বিদ্যুৎ কেনার কথা ভাবছে, যখন দেশে তাপপ্রবাহ চলছে এবং লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। বিদ্যুৎ বিভাগ ও পিডিবি জানিয়েছে, আমদানিসহ বর্তমানে দেশে প্রায় ২৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে তা কাজে লাগানো যাচ্ছে না। পিক আওয়ারে তাই লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াটে ঠেকছে।
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম স্ট্রিমকে বলেন, নতুন একটি ধারণা এক্সপ্লোর করলে অনেক বিষয় নিয়ে পর্যালোচনা করতে হয়। স্পট মার্কেট থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে, ফিজিবিলিটি স্টাডি হবে। এটি খুবই প্রাথমিক পর্যায়ে আছে। নানা দিক নিয়ে বিশ্লেষণ হচ্ছে। তবে বলার মতো এখনও কিছু হয়নি।
এর আগে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গত ১৬ মার্চ ওই বৈঠক শেষে রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের বলেন, ভারতে বিদ্যুৎ বিনিময় বাজার রয়েছে, যা বাংলাদেশ বিবেচনা করতে পারে। নেপাল, ভুটান বা ভারতের বিভিন্ন রাজ্যের মতো বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হতে পারলে নতুন সুযোগ তৈরি হবে।

.png)

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার প্রথম দিন তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ১৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে এসব মরিচের চালান দেশে আসে।
২ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে গ্যাসভিত্তিক বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে এবং চালু থাকা কেন্দ্রগুলোও চলছে আংশিক সক্ষমতায়।
২ ঘণ্টা আগে
রাজধানীর জলসিঁড়ি আবাসন এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ ঘোষণা দেয়।
৪ ঘণ্টা আগে