স্ট্রিম সংবাদদাতা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘অত্যন্ত জ্ঞানী’ আখ্যায়িত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, অন্য মন্ত্রণালয় নিয়ে মন্ত্রীর ‘আগ্রহ ও অতি তৎপরতা’ নিজ মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতেন।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুমিন ফারহানা। এ সময় তাঁর সঙ্গে কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
রুমিন ফারহানা বলেন, অর্থনীতি ও আইনশৃঙ্খলা– এই দুটি জায়গায় দৃশ্যমান অগ্রগতি না হলে এই সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে। নতুন অর্থবছরের যে বাজেট দেওয়া হয়েছে, তা বিশ্লেষণ করে আমি সংসদে কথা বলেছি। এটি কতটুকু বাস্তবায়নযোগ্য বাজেট, সেটি একটি বড় প্রশ্ন।
তিনি বলেন, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা, এতটা নাজুক নিকট অতীতে ছিল না। সেসব দিক বিবেচনা করে আমার মনে হয়, সরকারের দুই মন্ত্রীর ঘাড়ে ৫০ শতাংশ দায়িত্ব। তাঁরা হলেন, অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু দুর্ভাগ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য সব মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আগ্রহ-উৎসাহ এবং অতি তৎপরতা, এগুলো যদি ওনি ওনার মন্ত্রণালয়ে দেখাতেন, তাহলে দেশবাসী উপকৃত হতো।
এ সময় মামলা বাণিজ্যের কথা উল্লেখ করে বিএনপি সাবেক এই নেতা বলেন, এলাকায় এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলা বাণিজ্য করছে। এটি আমি সংসদেও বলেছি। আমি সরকারকে বলব এবং আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব– বিষয়টি আপনি দেখবেন। কারণ, মনে রাখবেন– নাথিং গোউজ আর আননোটিশড অ্যান্ড আনপানিশড। আজকে আপনি যা করছেন, একদিন আপনাকে তার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে