অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১১: ৪৭
২৩ জুলাই নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের র‍্যাংক ব্যাজ পরিধান। ছবি: আইএসপিআর
২৩ জুলাই নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের র‍্যাংক ব্যাজ পরিধান। ছবি: আইএসপিআর

বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এর আগে ২৩ জুলাই খোন্দকার মিসবাহ উল আজীম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধানের দায়িত্ব নেন। নৌবাহিনী প্রধানের দায়িত্ব নেওয়ার আগে তিনি রিয়ার অ্যাডমিরাল ছিলেন।

তিন বছরের জন্য নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। তাঁর মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২২ জুলাই।

১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন খোন্দকার মিসবাহ উল আজীম। প্রায় চার দশকের কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণমূলক দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর কর্মদক্ষতার পরিচয় রয়েছে। লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। নৌবাহিনী প্রধান হওয়ার আগে খোন্দকার মিসবাহ ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ