মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ায় পানি কমাতে বলল যুক্তরাজ্য

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১২: ৫৫
 ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের ইসলামিক বাগানের ফোয়ারা। ছবি: এক্স থেকে নেওয়া
ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের ইসলামিক বাগানের ফোয়ারা। ছবি: এক্স থেকে নেওয়া

মুসলিমদের অজু এবং এশীয়দের চাল ধোয়ার ক্ষেত্রে পানির ব্যবহার কমাতে বলেছে যুক্তরাজ্যের পানি নিয়ন্ত্রক সংস্থা। ‘পানি ব্যবহারে দক্ষতা: ধর্মীয় ও বৈচিত্র্যময় সম্প্রদায়’ কর্মসূচির অংশ হিসেবে এই পরামর্শ দেওয়া হয়।

অফওয়াটের অর্থায়নে পরিচালিত কর্মসূচিতে সাউথ স্টাফোর্ডশায়ার ওয়াটার, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ, যুক্তরাজ্যের প্রথম পরিবেশবান্ধব মসজিদ কেমব্রিজ সেন্ট্রাল মসজিদসহ কয়েকটি সংস্থা এবং পানি কোম্পানি অংশ নেয়। খবর মিডল ইস্ট আইয়ের।

কেমব্রিজে পরিচালিত পরীক্ষামূলক কর্মসূচিতে স্থানীয় মুসলিমদের নামাজের আগে অজু করতে মাত্র এক লিটার পানি ব্যবহারে উৎসাহিত করা হয়। অফওয়াট জানায়, এতে এক ব্যক্তি দিনে সর্বোচ্চ ৫৫ লিটার পানি সাশ্রয় করতে পারেবেন। কারণ, অনেকে দিনে পাঁচবার অজু করার সময় ১২ লিটার পর্যন্ত পানি খরচ করেন।

ইসলামিক টেলিভিশন চ্যানেলের মাধ্যমে পানি সাশ্রয়ের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করার পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। তবে পানি কোম্পানিগুলোকে সতর্ক করা হয়েছিল, বিষয়টি এমনভাবে উপস্থাপনে, যাতে মনে না হয়– মুসলিমরা অন্যদের তুলনায় বেশি পানি অপচয় করেন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) অজু করার সময় এক লিটারের বেশি পানি ব্যবহার করতেন না– এমন কথা প্রচলন রয়েছে।

সমালোচকেরা বলেছেন, সাধারণ মানুষকে পানি ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়ার বদলে পানি কোম্পানিগুলোর লিক হওয়া পাইপ মেরামতে বেশি মনোযোগ দেওয়া উচিত।

অনুষ্ঠানে আরেকটি উদ্যোগে করদাতাদের ২ লাখ ৭০ হাজার পাউন্ড খরচ করা হয়। এতে ২০১৪ সালের মাস্টারশেফ বিজয়ী তারকা রাঁধুনি পিং কুম্বস এশীয়দের চাল ধোয়া ও রান্নার সময় কম পানি ব্যবহারের পদ্ধতি শেখান। তিনি বলেন, প্রচলিতভাবে চাল পাঁচ থেকে সাতবার ধোয়া হলেও তিনি দুবারে কাজ শেষ করেন।

তবে সমালোচকেরা বলেছেন, সাধারণ মানুষকে পানি ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়ার বদলে পানি কোম্পানিগুলোর লিক হওয়া পাইপ মেরামতে বেশি মনোযোগ দেওয়া উচিত।

গ্রিনপিস ইউকের জুলাইয়ের এক গবেষণায় বলা হয়, ইংল্যান্ড ও ওয়েলসে লিক হওয়া পাইপের কারণে প্রতিদিন ২৮৭ কোটি লিটার পানি নষ্ট হচ্ছে। এই পরিমাণ পানি ১ হাজার ১৫০টি অলিম্পিক আকারের সুইমিং পুল ভরার জন্য যথেষ্ট।

ক্যাবিনেট অফিসের ছায়ামন্ত্রী মাইক উড বলেছেন, পানি অপচয় কমানো ভালো লক্ষ্য। তবে বড় সমস্যা হলো করদাতাদের অর্থের অপচয়।

অফওয়াট জানায়, এতে এক ব্যক্তি দিনে সর্বোচ্চ ৫৫ লিটার পানি সাশ্রয় করতে পারেবেন। কারণ, অনেকে দিনে পাঁচবার অজু করার সময় ১২ লিটার পর্যন্ত পানি খরচ করেন।

অফওয়াটের এক মুখপাত্র মিডল ইস্ট আইকে বলেন, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া সবাইকে পানির আরও দক্ষ ব্যবহারের প্রয়োজনীয়তা মনে করিয়ে দিচ্ছে। এই উদ্যোগ কাউকে কী করা যাবে বা যাবে না, তা বলেনি এবং ধর্মীয় উপাসনা বা রীতিনীতিতেও হস্তক্ষেপ করেনি।

জুনে যুক্তরাজ্য সরকার ‘লেটস সেভ ওয়াটার’ নামে ৭ কোটি ৫০ লাখ পাউন্ডের একটি প্রচারাভিযান শুরু করে। এতে ছোট ছোট দৈনন্দিন পরিবর্তনের মাধ্যমে পানি ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ায় পানি কমাতে বলল যুক্তরাজ্য