জমির বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১১: ৪৪
কোর্টচাঁদপুর মডেল থানা। ছবি: সংগৃহীত
কোর্টচাঁদপুর মডেল থানা। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে তবিবার হোসেনকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।

তবিবার হোসেন গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে। স্বজনের দাবি, তবিবারকে কুপিয়ে হত্যা করেছেন তাঁরই চাচাতো ভাই উজির মন্ডল এবং ভাতিজা শাকিল আহমেদ।

কোটচাঁদপুর মডেল থানার ওসি আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। অভিযুক্তরা পলাতক। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বিরোধপূর্ণ জমিতে বিভিন্ন বিষয় নিয়ে তবিবার হোসেনের সঙ্গে উজির মন্ডলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলেকে নিয়ে উজির ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তবিবারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

জমির বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা