স্ট্রিম প্রতিবেদক

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সরকারি সেবা দ্রুত ও সমন্বিত করতে কার্যক্রম শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘ইনভেস্ট বাংলাদেশ’। বৃহস্পতিবার ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর প্রজ্ঞাপন জারি করে সরকার। রোববার (২৩ আগস্ট) কার্যক্রম শুরু করে সংস্থাটি। একই সঙ্গে প্রকাশ করা হয় নতুন ব্র্যান্ড পরিচয়।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)—এই তিন সংস্থাকে একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠন হয়েছে। নতুন এই প্রতিষ্ঠানের আওতায় বিনিয়োগ সহায়তা, নীতি সমন্বয়, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের সক্ষমতাকে একত্র করা হয়েছে।
২১ আগস্ট বিডার সাবেক নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়ে। এ ছাড়া বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রচিকে অতিরিক্ত সচিব, এয়ার ভাইস মার্শাল (অব.) মো. শাহারুল হুদাকে সচিব পদমর্যাদায় সদস্য এবং সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. আব্দুর রাজ্জাক সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে সদস্য করা হয়েছে। একীভূত হওয়া তিন প্রতিষ্ঠানের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের পদ ও সুযোগ-সুবিধা বহাল রেখে সংস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘শুধু তিন প্রতিষ্ঠানকে একীভূত করাই মূল উদ্দেশ্য নয়, বরং বিনিয়োগকারীদের প্রাধান্য দিয়ে সরকারি সেবাকে আরও কার্যকর করাই মূল লক্ষ্য। বিদ্যমান সব সক্ষমতা একত্র করে বিনিয়োগ প্রক্রিয়ায় দায়িত্ব ও জবাবদিহি নিশ্চিত করা হবে। বিনিয়োগকারীদের সমন্বিত সহায়তা দিতেই আমাদের এই নতুন যাত্রা শুরু হলো।’
নতুন আইনের আওতায় অর্থনৈতিক অঞ্চল, মুক্ত বাণিজ্য অঞ্চল ও অন্যান্য ঘোষিত শিল্পাঞ্চলকে সমন্বিত কাঠামোর আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে অব্যবহৃত সরকারি জমি, স্থাপনা ও শেয়ারকে উৎপাদনশীল বিভিন্ন কাজে ব্যবহারের সুযোগ হয়েছে। এর পাশাপাশি পিপিপি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া আরও সহজ ও স্পষ্ট করা হচ্ছে।
বিনিয়োগের অনুমোদন দ্রুত করা এবং উপযুক্ত স্থান খুঁজে দেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে ‘ইনভেস্ট বাংলাদেশ’। পাশাপাশি ব্যবসার প্রবৃদ্ধির পথে আসা নানা বাধা মোকাবিলাতেও কাজ করবে তারা।
সেবা সহজীকরণের লক্ষ্যে সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স ও ওয়ান-স্টপ সেবার অনলাইন কার্যক্রম সম্প্রসারণ করছে সংস্থাটি। এর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলাবিজ’-এর মাধ্যমে ১৪ দিনের মধ্যে ব্যবসায়িক লাইসেন্স দেওয়ার কার্যকর কাঠামো নিয়েও কাজ চলছে।
এ ক্ষেত্রে অবকাঠামোগত সুবিধার কারণে অর্থনৈতিক অঞ্চলগুলো বেশি অগ্রাধিকার পাবে। তবে প্রকল্পের ধরন ও বিনিয়োগকারীর প্রয়োজন অনুযায়ী অর্থনৈতিক অঞ্চলের বাইরের প্রকল্পেও সহায়তা প্রদান করবে ইনভেস্ট বাংলাদেশ।
গত মার্চে ব্যবসা সহজ করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ১৮০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। নির্ধারিত সেই সময় শেষ হওয়ার আগেই নিজেদের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করবে নতুন এই কর্তৃপক্ষ।

.png)

জামালপুরে গ্রাহকের অনুমতি ছাড়া ‘বাংলা কিউআর’ হিসাব খোলার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংকের বিরুদ্ধে। সংখ্যা বৃদ্ধির জন্য নিয়ম ভেঙে সঞ্চয়ী হিসাব ধারীদেরও বাংলা কিউআরে যুক্ত করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
সাম্প্রতিক গ্যাস ও জ্বালানিসংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ চান নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা।
১৪ ঘণ্টা আগে
দেশের অর্থনীতির উন্নয়নে জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১৯ ঘণ্টা আগে
উচ্চ মূল্যস্ফীতি, ঋণের ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট, ব্যবসার পরিচালন ব্যয়ে ঊর্ধ্বগতি ইত্যাদি কারণে আগে থেকেই চাপে রয়েছে বেসরকারি বিনিয়োগ খাত। এর ওপর আবার এই খাতে ঋণ প্রবৃদ্ধি সাড়ে তিন দশকের সর্বনিম্নে নেমেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
১৯ ঘণ্টা আগে