স্ট্রিম সংবাদদাতা

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত সজীব মোল্লা (২৭) নামে এক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টার থেকে লাশ উদ্ধার করেন সহকর্মীরা।
সজীব মোল্লা মানিকগঞ্জের ঘিওরের চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি ৮-৯ বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
সহকর্মীদের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দায়িত্ব পালন শেষে কোয়ার্টারে ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করে দেন সজীব। কোনো এক সময় গলায় ফাঁস নেন তিনি। পরে সহকর্মীরা দরজা ভেঙে লাশ উদ্ধার করেন।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াদুর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

.png)

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে তবিবার হোসেনকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। তবিবার হোসেন গ্রামের নবিছদ্দিন মন্ডলের ছেলে। স্বজনের দাবি, তবিবারকে কুপিয়ে হত্যা করেছেন তাঁরই চাচাতো ভাই উজির মন্ডল
১ মিনিট আগে
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় ছেলেমেয়েসহ এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে মাছুয়াপাড়া মন্দির এলাকায় নিজের বসতঘর থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন– গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তী।
৩ ঘণ্টা আগে
দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দেশটিতে কর্মী পাঠাতে ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের ঘটনায় উদ্বেগ জানিয়েছে দলটি।