
গত আগস্ট মাসে দেশে মব সহিংসতায় ২৮ জন এবং রাজনৈতিক সংঘাত-সহিংসতায় ৭ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং এইচআরএসএসের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের ভিত্তিতে ২০২৬ সালের আগস্ট মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, আগস্টে সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, আধিপত্য বিস্তার ও ধর্মীয় অবমাননাসহ নানা অভিযোগে মব সহিংসতা ও গণপিটুনির ৫৩টি ঘটনায় অন্তত ২৮ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন।
একই মাসে সারাদেশে রাজনৈতিক সহিংসতার ৭০টি ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে এ প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৫ ৩৬ জনের বেশি নেতা-কর্মী ও সাধারণ মানুষ। জুলাইয়ের তুলনায় আগস্টে রাজনৈতিক সহিংসতা ও হতাহত উভয়ই বেড়েছে।
সারাদেশে আধিপত্য বিস্তার ও দখলদারিত্বকে কেন্দ্র করে ১৯টি ঘটনায় অর্ধশতাধিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগস্টে অন্তত ৩২টি ঘটনার শিকার হয়ে ৪৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ২৬ জন আহত, ৬ জন লাঞ্ছিত এবং ৫ জন আটক হয়েছেন। মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অন্তত ৮টি ঘটনায় ১০ জনকে আটক ও ৮টি মামলা হয়েছে।
এ মাসে সারাদেশে কারাগারে কমপক্ষে ৬ জন আসামি মারা গেছেন, যার মধ্যে ১ জন কয়েদি ও ৫ জন হাজতি। এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১ জন এবং বাকি ৫ জন সাধারণ কয়েদি ছিলেন।
তাছাড়া আগস্টে নদী, খাল, জঙ্গল ও পরিত্যক্ত স্থান থেকে দুর্বৃত্তদের হাতে পরিকল্পিত বা অপরিকল্পিতভাবে নিহত ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হামলায় ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে আগস্টে ২৪৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৭৯ জন ধর্ষণের শিকার হন, যার মধ্যে ৪৬ জনই ১৮ বছরের কম বয়সী। অপরদিকে ২৮২ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৭৭ জন প্রাণ হারিয়েছে।
এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, আগস্টে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি ও মব সহিংসতা, মতপ্রকাশে বাধা এবং সাংবাদিক নির্যাতন উদ্বেগজনক হারে ঘটেছে। মানবাধিকার রক্ষায় সরকারকে আরও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
২ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে