স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন পরিচালনার আইন ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’ (আরপিও) সংশোধন করা হয়েছে। এই লক্ষ্যে জাতীয় সংসদে ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সংসদে এই বিল কণ্ঠভোটে গৃহীত হয়।
অধিবেশনে স্পিকারের অনুমতিক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি বিবেচনার জন্য পেশ করেন। এরপর বিলের ২ থেকে ৪৩ পর্যন্ত দফা পৃথকভাবে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের কণ্ঠভোটে অনুমোদিত হয়।
বিলের ওপর আলোচনা চলাকালে বিরোধী দলের পক্ষ থেকে কিছু কারিগরি ও ভাষাগত বিষয়ে প্রশ্ন তোলা হয়। বিশেষ করে একটি ধারায় ‘সিট’ নাকি ‘কনস্টিটিউয়েন্সি’ (Constituency) শব্দ ব্যবহার যুক্তিযুক্ত হবে, তা নিয়ে বিরোধীদলীয় নেতা ব্যাখ্যা চান। স্পিকার ও আইনমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যাখ্যা প্রদান করেন।
বিলের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, জাতীয় সংসদ নির্বাচন-সংশ্লিষ্ট কার্যক্রম আরও সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য আরপিও সংশোধন করা অপরিহার্য হয়ে পড়েছিল। মূলত পূর্বে জারি করা দুটি অধ্যাদেশের আইনি ধারাবাহিকতা বজায় রাখতেই এই সংশোধনী আনা হয়েছে।
তিনি আরও বলেন, সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশগুলোকে বিল আকারে সংসদে উপস্থাপন ও পাস করা জরুরি ছিল। নতুন এই আইন কার্যকর হলে নির্বাচনী ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আসবে এবং জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের কার্যকারিতা বৃদ্ধি পাবে।
বিলের প্রস্তাবনা ও কার্যকর সংক্রান্ত সকল ধারা অনুমোদনের পর আইনমন্ত্রী চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করেন। কণ্ঠভোটে পাস হওয়ার মাধ্যমে ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (সংশোধন) বিল-২০২৬’ এখন পূর্ণাঙ্গ আইনে পরিণত হলো।

.png)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতি মামলায় এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমার শর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর জামিননামা দাখিল করা হয়েছে। এতে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
১৫ মিনিট আগে
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ্। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূইয়ার বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা ও নির্যাতনের অভিযোগে খিলক্ষেত থানায় মামলা করেছেন মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান ( স্নিগ্ধা চৌধুরী)। রোববার দিবাগত রাত সোয়া বারটার দিকে মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে