
গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে রাজধানীর জুরাইনে প্রতিবাদ সমাবেশ ও মশালমিছিল করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ‘শ্যামপুর-কদমতলীর বিক্ষুব্ধ জনতা’র ব্যানারে বিক্রমপুর প্লাজার সামনে এই প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ শেষে মশালমিছিল নিয়ে জুরাইন ও দোলাইপাড়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শ্যামপুর-কদমতলী এলাকার গ্যাস সংকট সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক হলেই এ সমস্যার সমাধান হবে।
বক্তারা দাবি করেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা এবং স্থানীয় প্রভাবশালীরা ৩০ থেকে ৪০ হাজার টাকায় বাসাবাড়ির গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। নিজেদের এই আর্থিক লাভ বজায় রাখতেই চক্রটি সাধারণ মানুষকে জিম্মি করে সমস্যা জিইয়ে রেখেছে।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন কম হলে রাজধানীর অন্যান্য এলাকার মতো এই এলাকাতেও সমপরিমাণ লোডশেডিং দিতে হবে। অবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সমস্যার কার্যকর সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচিতে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দাদের পাশপাশি বক্তব্য রাখেন অধিকারকর্মী মিজানুর রহমান।
.png)

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২৪ মিনিট আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় বোতলার চাক নষ্ট করতে দেওয়া আগুনে পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারেক মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যাওয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সামনেই সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিএনপির সব ধরনের কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
২ ঘণ্টা আগে