স্ট্রিম প্রতিবেদক

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশনের নিকটবর্তী ছাতিয়ান গ্রামে লাইনচ্যুত হয়।
ট্রেনটির ছাদে অনেকে ছিলেন। তারা নিচে পড়ে আহত হয়েছেন। স্থানীয়রা জানান, আহতদের সংখ্যা শতাধিক। তাদের মধ্যে মধ্যে অন্তত ৫ জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
এদিকে দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্টেশনগুলোতে আটকা পড়েছে বিভিন্ন গন্তব্যের ট্রেন। এর মধ্যে খুলনা থেকে আসা রূপসা এক্সপ্রেস সান্তাহারে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস জয়পুরহাট স্টেশনে, রাজশাহী থেকে আসা বরেন্দ্র এক্সপ্রেস সান্তাহার জংশনে অবস্থান করছে। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস সান্তাহারে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার বিষয়ে রেলমন্ত্রী শেখ রবিউল আলম স্ট্রিমকে বলেন, সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী দল গেছে। দ্রুত ট্রেনটি লাইনে তোলার চেষ্টা করা হচ্ছে। এতে শিডিউলে একটু বিপর্যয় হওয়ার আশঙ্কা আছে।
দুর্ঘটনার জন্য ট্রেনের চালককে দায়ী করে মন্ত্রী বলেন, ‘ড্রাইভারের দোষ মনে করছি আমরা। তাকে সাসপেন্ড করা হয়েছে। ওখানে লাইনের কাজ চলছিল, ফ্ল্যাগ-লাল পতাকা ছিল। একেবারে কম গতিতে পার হওয়ার কথা ছিল। কিন্তু সে পারেনি। আমরা মনে করছি ড্রাইভারের ত্রুটি।’
রেলযোগাযোগ স্বাভাবিক করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। এখন ধরেন সাতটা বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার টিম গিয়ে দ্রুত লাইনে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ট্রেন চলাচলে খুব একটা প্রভাব পড়বে না, তারপর তো এক্সিডেন্ট। আমরা চেষ্টা করছি।’
সান্তাহার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খাদিজা বেগম জানান, ট্রেনটির আটটি চাকা ভেঙে গেছে। ফলে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে একদিনও লাগতে পারে। দুর্ঘটনার পর ট্রেনচালক পালিয়েছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে