বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, লাগল সহযোগীর বুকে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নোয়াখালী

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৯: ৩৭
বেগমগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি নেতা হাজী আবুল কাশেমের (৬০) দিকে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বুকে লেগেছে তার সহযোগী ইয়াছিন সেন্টুর (৪৫)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইয়াছিন সেন্টু চৌমুহনী হকার্স মার্কেটের একজন ফার্মেসি ব্যবসায়ী। আহত অবস্থায় তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও হকার্স সমবায় সমিতির সভাপতি হাজী আবুল কাশেম রাত পৌনে ১২টার দিকে সহযোগী সেন্টুকে সঙ্গে নিয়ে হকার্স মার্কেটের অফিস থেকে বের হন। ওবায়দুলের চায়ের দোকানের সামনে পৌঁছালে দুষ্কৃতকারীরা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় কাশেমকে ধাক্কা দিয়ে বাঁচানোর চেষ্টা করলে গুলির আঁচড় লেগে সেন্টুর বাম পাশের বুক গুলিবিদ্ধ হয়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান জানান, দুর্বৃত্তদের গুলিতে একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ অপরাধীদের চিহ্নিত করতে অভিযান চালাচ্ছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ এন এম ইমরান খান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে সহযোগীর বুকে লাগে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত