মাকে হত্যার পর ছোট্ট ভাতিজিকে মারলেন আছড়ে
স্ট্রিম সংবাদদাতাকুমিল্লা

কুমিল্লার দেবিদ্বারে মাকে কুপিয়ে হত্যার পরে আট মাসের ভাতিজিকে আচড়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন হোসেনের (২৪) বিরুদ্ধে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ইমনের মা পেয়ারা বেগম ও তাঁর আট মাসের ভাতিজি ইশরাত জাহান। বাঁচাতে এসে গুরুতর জখম হয়েছেন ইশরাতের মা রাবেয়া বেগম। তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত ইমন হোসেনকে (২৪) ধরে ঘরে তালাবদ্ধ করে রাখেন। ইমন মৃত ফরিদ মিয়ার ছেলে।
নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কোনো এক কারণে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তিনি দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন। পরে ইমন ভাতিজিকে মাথায় তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মেয়েকে বাঁচাতে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন ইমন। প্রতিবেশীরা আহত রাবেয়াকে হাসপাতালে পাঠান। আর ইমনকে ঘরে আটকে রাখেন।
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ। তবে কী কারণে তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটালেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
.png)
-3f0d26.jpeg)


-02ffe8-256x144.webp)


