এসআরবির আনুষ্ঠানিক যাত্রা, স্বচ্ছতা ও জবাবদিহির নির্দেশ ডিজির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৫১
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) লোগো। ছবি: সংগৃহীত
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) লোগো। ছবি: সংগৃহীত

পুলিশের আওতাধীন বিশেষায়িত ইউনিট হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) আহসান হাবীব পলাশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে এসআরবির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ সেপ্টেম্বর সরকারের প্রণীত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’ গেজেট প্রকাশের মাধ্যমে পুলিশের অধীনে এ বিশেষায়িত ইউনিটটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ উপলক্ষে আজ বিকেল সাড়ে ৩টায় সদর দপ্তরে উপস্থিত এবং দেশব্যাপী সব ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের (ভিটিসি) মাধ্যমে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডিজি।

বক্তব্যে তিনি আইনের আলোকে সব আভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসআরবির শুভযাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, নতুন আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে, যা সরকারের অনুমোদন সাপেক্ষে শিগগিরই বাস্তবায়ন করা হবে।

ডিজি বাহিনীর প্রতিটি সদস্যকে ন্যায়নিষ্ঠ, সৎ ও দেশপ্রেমিক হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান, যাতে সাধারণ মানুষের আস্থা অর্জন করা সম্ভব হয়। পরে বাহিনীর মঙ্গল ও সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত