সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা, আরও ২ জনের সাক্ষ্য গ্রহণ
স্ট্রিম সংবাদদাতাচট্টগ্রাম

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলায় আরও দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ নিয়ে মামলাটিতে মোট ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মামলাটির সাক্ষ্যগ্রহণের ধার্য দিনে ওই দুই সাক্ষী আদালতে উপস্থিত হয়ে তাদের বক্তব্য দেন। পরে আগামী ২১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, ‘আজ মামলায় দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ নিয়ে মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।’
মামলার নথি ও দুদকের তথ্য অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ব্যাংকের ঋণসংক্রান্ত নীতিমালা ও নিয়ম লঙ্ঘন করে ভিশন ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে জাল ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে ওই ঋণ নেওয়া হয় বলে দুদকের অভিযোগ।
দুদকের তদন্তে বলা হয়েছে, ঋণের ওই অর্থ পরে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়। এ ঘটনায় গত ১১ মার্চ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়।
মামলায় মোট ৯২ জন সাক্ষী রয়েছেন। পর্যায়ক্রমে তাদের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলাটির বিচার কার্যক্রম এগিয়ে চলছে।
.png)
-40e58c.jpeg)


-b04cb2-256x144.webp)

-3d2c06-256x144.webp)
