পিআইসিইউতে শিশুর মৃত্যু

দায়িত্বে অবহেলার অভিযোগ, পদ্মা হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের টিম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৭
পদ্মা জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত
পদ্মা জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর পদ্মা জেনারেল হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) ৯ মাসের শিশুর মৃত্যুর ঘটনা খতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর। শিশুটির স্বজনরা চিকিৎসকের অনুপস্থিতি ও দায়িত্বরতদের অবহেলার অভিযোগ এনেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধিদল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল পরিদর্শন করেছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) জাহিদ রায়হান এই প্রতিনিধিদলে ছিলেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

মৃত শিশুর নাম আবদুল্লাহ আল আয়ান। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। পরে শিশুটির স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।

আয়ানের স্বজন আসিফ হাসান ফেসবুক লাইভে জানান, শারীরিক অসুস্থতা ও রক্তে শর্করা কমে যাওয়ায় ১ সেপ্টেম্বর আয়ানকে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে স্বজনদের জানানো হয়, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সোমবার আয়ানকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেওয়া হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

কিন্তু রোববার রাতে শিশুটির আকস্মিক মৃত্যুর কথা জানানো হয় স্বজনদের। সেদিন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটির লাইফ সাপোর্ট প্রয়োজন। পরে স্বজনরা শিশুটিকে দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দেখতে দেয়নি বলে অভিযোগ উঠেছে।

আসিফ হাসান জানান, একপর্যায়ে তারা জোর করে পিআইসিইউতে প্রবেশ করে শিশুটিকে মৃত অবস্থায় পান। এ সময় ডাকাডাকি করেও কোনো চিকিৎসক পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, আয়ানের মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করেছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত