বাগেরহাটে নিখোঁজের তিন দিন পর খালে শিশুর মরদেহ উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বাগেরহাট

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫০
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর মরদেহ উদ্ধার হওয়া শিশু রাফি আকন। স্ট্রিম গ্রাফিক্স
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর মরদেহ উদ্ধার হওয়া শিশু রাফি আকন। স্ট্রিম গ্রাফিক্স

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর রাফি আকন নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে শিশুর বাড়ির পেছনের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ পাঁচজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় রাফি (৯)। সে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। স্থানীয় আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল সে।

পরিবারের লোকজন ও পুলিশ জানিয়েছে, শুক্রবার রাফি নিখোঁজের পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। তবে তার সন্ধান না পেয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে নিজ বাড়ির পেছনের দক্ষিণ আমড়াগাছিয়া খালে ভাসমান অবস্থায় রাফির মরদেহ দেখে পুলিশে খবর দেন তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (শরণখোলা ও মোরেলগঞ্জ সার্কেল) মাহমুদ খান জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া হেফাজতে নেওয়া পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত