স্ট্রিম সংবাদদাতা

ফুটপাত বেদখল, উল্টোপথে যানবাহনের বিশৃঙ্খলা আর তীব্র যানজট—ঢাকার কাছে সাভার বাসস্ট্যান্ডের এক পরিচিত রূপ। এমন করুণ পরিস্থিতিতে হাসপাতালে যাওয়ার পথে যানজটে আটকে সড়কেই সন্তান প্রসব করেছেন মোসা. রাজিয়া খাতুন নামে এক নারী।
গত ২ আগস্ট (রোববার) সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঘটে এই ঘটনা। প্রসবের পর দিশেহারা হয়ে ওই নারীর স্বামী দৌড়ে পাশের একটি বেসরকারি হাসপাতালে যান। সেখান থেকে হাসপাতালের কর্মীরা স্ট্রেচার নিয়ে ছুটে এসে সড়ক থেকে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকরা দ্রুত ওই নারীর প্লাসেন্টা অপসারণ করে তার জীবন রক্ষা করেন।
ভুক্তভোগী রাজিয়া খাতুন (৩২) তার স্বামী পোশাককর্মী মো. আমীর হামজার সঙ্গে সাভারের ভাটপাড়ায় বাস করেন। আমীর হামজা জানান, তার স্ত্রীর প্রসবের নির্ধারিত তারিখ ছিল আরও দুই মাস পর। হঠাৎ প্রসববেদনা উঠলে তারা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু যানজটের কারণে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি। শিশুটি প্রিম্যাচিউর হওয়ায় তাকে বর্তমানে এনআইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যন্ত্রণা ও আতঙ্কের সেই মুহূর্তের স্মৃতিচারণ করে রাজিয়া খাতুন বলেন, ‘প্রসববেদনা ওঠার পর হাসপাতালে আসার পথে আমরা তীব্র যানজটে আটকে পড়ি। একপর্যায়ে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে রাস্তাতেই আমার জ্ঞান হারিয়ে যায়। এরপর আর আমার কিছু মনে নেই।’
হাসপাতালটির ব্যবস্থাপক মো. আসিফ হামজা ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘নবজাতকসহ ওই নারীকে সড়ক থেকে উদ্ধার করে দ্রুত আমাদের হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখানে আনার সময়ও মা ও শিশুর প্লাসেন্টা যুক্ত ছিল। আমাদের দায়িত্বরত চিকিৎসকরা দ্রুত তা অপসারণ করেন। বর্তমানে মা ও সন্তান উভয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে শিশুটি নির্ধারিত সময়ের আগেই জন্মানোয় তাকে এনআইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে