স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম দিনে ভারত থেকে অন্তত ১০০ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১০ ট্রাক ভর্তি কাঁচামরিচ দেশে প্রবেশ করে। প্রতি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিকটন পর্যন্ত কাঁচামরিচ বোঝাই ছিল। ব্যবসায়ীদের বলছেন, আমদানি অব্যাহত থাকলে আগামীকাল থেকেই দেশের বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করবে।
আমদানির বিষয়টি নিশ্চিত করে ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান, সোমবার ভোমরা স্থলবন্দর দিয়ে সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভর্তি ভারতীয় কাঁচামরিচ দেশে প্রবেশ করেছে। শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে আমদানিকারকরা এসব মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করবে।
আমদানিকারকেরা জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গতকাল রোববার (২ আগস্ট) ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে ব্যবসায়ীদের এমন তথ্য জানানো হয়।
শহরের কাঁচামালের খুচরা ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মাত্র ১৫ দিনে আগে জেলার বাজারগুলোতে প্রতি কেজি কাঁচামরিচ ৫০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু চার দফায় দাম বেড়ে প্রতি কেজি ৩০০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েন সাধারণ ক্রেতারা।
সাতক্ষীরা শহরের কাঁচা-পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী জানান, টানা বৃষ্টিতে জেলা শহর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলার মরিচের খেত পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচামরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি অন্যান্য সবজির উৎপাদনও কমে গেছে। ৫০ টাকার কাঁচামরিচ এখন ৩০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। তবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় দু-এক দিনের মধ্যে এর দাম কমতে শুরু করবে। এতে ভোক্তাদের ভোগান্তি অনেকটাই কমবে বলে তিনি আশা করেন।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, সোমবার প্রথম চালানের ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে এসেছে। আগামীকাল আরও অধিক পরিমাণ কাঁচা মরিচ আমদানির অপেক্ষায় রয়েছে। ধারাবাহিকভাবে আমদানি চললে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশা করছি।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে