স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর প্রতিনিধিদল। সোমবার (৩ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে এই বৈঠক হয়।
রাইলে পামারট্রির নেতৃত্বে এফবিআইয়ের দুই সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি ও সাইবার স্ক্যাম প্রতিরোধে সংস্থাটির সহায়তার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সামাজিক মাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সঙ্গে এফবিআইয়ের সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের তাগিদ দেন।
একই দিনে আইজিপির সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শরণার্থীদের আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন ফ্লুরি। পুলিশ সদস্যদের মানবাধিকার ও ফার্স্ট এইডসহ নানামুখী প্রশিক্ষণ কার্যক্রমে আইসিআরসির সহায়তা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন তিনি।
আইজিপি পুলিশের চলমান বিভিন্ন প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত কার্যক্রমে আইসিআরসির গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে জাতীয় দুর্যোগ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আইসিআরসির সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উভয় বৈঠকেই বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৭ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৮ ঘণ্টা আগে