স্ট্রিম প্রতিবেদক

সশস্ত্র বাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মেধা, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য ও নিযুক্তিগত উপযুক্ততাকে গুরুত্ব দিতে বলেছেন।
রোববার (২৩ আগস্ট) বিমানবাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ’ উদ্বোধনের এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন।
একইসঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদ, চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ এবং ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে হতাহতদের অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা, স্থিতিশীলতা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় নৌ ও বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাহিনী দুটির প্রধানসহ সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি।
পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। এ সময় আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, এয়ার কমান্ড অপারেশন সেন্টার ও অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
প্রধানমন্ত্রী বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় প্রস্তুত বিভিন্ন ধরনের আধুনিক উড্ডয়ন ব্যবস্থা– ইউএভি, ড্রোন, কামিকাজে ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও ভিটিওএল পর্যবেক্ষণ করেন। গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্ষেত্রে বিমান বাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।

.png)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক দেখা দেয়। পরে কর্তৃপক্ষ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। রোববার (২৩ আগস্ট) সকালে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামে কারখানায় এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
কলকাতায় শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবুর (৩৭) জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় আমিনবাজারের হিজলা এলাকার পাঁচ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বড়দেশী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
৩৭ মিনিট আগে
শনিবার (২২ আগস্ট) রাত ২টার দিকে দেবাশীষ ও তাঁর শিশুছেলে স্বর্ণশীষের লাশ কুষ্টিয়া মহাশ্মশানে সৎকার করা হয়। আর নামাজে জানাজা শেষে রাত সাড়ে ৩টার দিকে শহরের পৌর কবরস্থানে দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম হোসেনকে দাফন করা হয়।
৪৩ মিনিট আগে
জানালা দিয়ে দুই শিশু মানুষের কাছে অনবরত পানি চাইছে। তারা সেখানে আটকা পড়েছে– ধারণা থেকে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে শিশুদের উদ্ধারে গিয়ে মায়ের লাশ পেয়েছে। জামালপুর শহরের ভাড়াবাসা থেকে রোববার (২৩ আগস্ট) সকালে গৃহবধূ ইসরাত জাহানের (৩৪) লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ন
১ ঘণ্টা আগে