স্ট্রিম সংবাদদাতা

কলকাতায় শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবুর (৩৭) জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় আমিনবাজারের হিজলা এলাকার পাঁচ মসজিদ মাঠে তাঁর জানাজা হয়। পরে বড়দেশী কেন্দ্রীয় কবরস্থানে বাবুকে দাফন করা হয়।
শনিবার রাত ৩টায় বাবুর লাশ আমিনবাজারের নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।
স্বামীর শোকে কান্নায় ভেঙে পড়েন গুলশানারা। তিনি বলেন, ‘ব্যবসার কাজে সে (বাবু) কলকাতায় যেত। এভাবে পৃথিবী থেকে চলে গেল, বিশ্বাস করতে পারছি না। আমাকে বিধবা বানাল, আমার দুইটা বাচ্চাকেও এতিম করল।’
সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত গুলশানারা সরকারের কাছে সহায়তার আবেদন জানান। বলেন, ‘আমার দুই বাচ্চার ভবিষ্যতের জন্য সরকার যেন কিছু একটা করে। আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেন একটা চাকরির সুযোগ করে দেয়।’

এ সময় বাবুর ৮ বছরের মেয়ে এলিনা হাসান রোজার কান্নায় উপস্থিতদেরও চোখ মুছতে দেখা যায়। কান্নারত রোজা বলে, বাবা আমাদের অনেক কিছু কিনে দিতো। এখন বাবা নেই। আমি কাকে বাবা ডাকব?
বাবার সঙ্গে ভারতের যাতায়াতের স্মৃতি মনে করে সে বলে, ‘বাবা ইন্ডিয়া থেকে আসার সময় চকলেট আনত, চিপস আনত। অনেক কিছু কিনে দিত। এখন আর কেউ এসব দেবে না।’
সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি শিকদারপাড়া এলাকার মরহুম আদম আলীর ছোট ছেলে ছিলেন আহমেদ বাবু। তিনি আমিনবাজারের এমএ হোসেন টাওয়ারের মার্কেটে একটি দোকান পরিচালনা করতেন।
গত ১৭ আগস্ট ব্যবসায়িক কাজে কলকাতায় যান আহমেদ বাবু। সেখানে থাকার জন্য ওঠেন হোটেল শিখা-ইনে। সেখানে ১৮ আগস্ট রাতে হোটেলটিতে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ মোট ৯ জন মারা যান।

.png)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক দেখা দেয়। পরে কর্তৃপক্ষ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। রোববার (২৩ আগস্ট) সকালে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামে কারখানায় এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
শনিবার (২২ আগস্ট) রাত ২টার দিকে দেবাশীষ ও তাঁর শিশুছেলে স্বর্ণশীষের লাশ কুষ্টিয়া মহাশ্মশানে সৎকার করা হয়। আর নামাজে জানাজা শেষে রাত সাড়ে ৩টার দিকে শহরের পৌর কবরস্থানে দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম হোসেনকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
সশস্ত্র বাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মেধা, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য ও নিযুক্তিগত উপযুক্ততাকে গুরুত্ব দিতে বলেছেন। রোববার (২৩ আগস্ট) বিমানবাহিনী সদর দ
১ ঘণ্টা আগে
জানালা দিয়ে দুই শিশু মানুষের কাছে অনবরত পানি চাইছে। তারা সেখানে আটকা পড়েছে– ধারণা থেকে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে শিশুদের উদ্ধারে গিয়ে মায়ের লাশ পেয়েছে। জামালপুর শহরের ভাড়াবাসা থেকে রোববার (২৩ আগস্ট) সকালে গৃহবধূ ইসরাত জাহানের (৩৪) লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ন
২ ঘণ্টা আগে