স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক দেখা দেয়। পরে কর্তৃপক্ষ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।
রোববার (২৩ আগস্ট) সকালে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামে কারখানায় এই ঘটনা ঘটে।
কারখানা সূত্র জানায়, শনিবার দুপুরে কারখানার নতুন ভবনে কাজ করার সময় হঠাৎ এক নারী শ্রমিক অস্বাভাবিক আচরণ শুরু করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনা দ্বিতীয় ও তৃতীয় তলাতেও ছড়িয়ে পড়ে। শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের ইপিজেডের ভেতরে বেপজা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে নির্ধারিত সময়ের আগেই কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
রোববার (২৩ আগস্ট) সকালে শ্রমিকেরা আবার কাজে যোগ দিলে অন্তত ৫০ জন একইভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এভাবে শ্রমিকদের অসুস্থ হয়ে পড়ার ঘটনাকে রহস্যজনক বলে দাবি করেছেন শ্রমিকেরা।
ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন জানান, রোববার সকালে প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু আগের দিনের মতো কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা কী কারণে এভাবে অসুস্থ হচ্ছেন, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
ইপিজেড কর্মকর্তা নাসরিন জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে কারখানা পরিদর্শন করা হয়েছে। সেখানে বায়ুপ্রবাহ কিংবা অন্য কোনো প্রত্যক্ষ সমস্যা চোখে পড়েনি। অসুস্থতার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে কারখানা বন্ধ রাখা হয়েছে।

.png)
-74d407-256x144.webp)
রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে হত্যায় ডাকাতির ঘটনা রয়েছে বলে পুলিশের ধারণা। তবে এটিকে পরিকল্পনা হত্যাকাণ্ড বলছেন স্বজনেরা। কারণ হিসেবে তারা পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে সামনে আনছেন। পাশাপাশি বাড়িটি নির্মাণের সময় চাঁদা দাবির কথা বলছেন।
২৩ মিনিট আগে
কলকাতায় শিখা-ইন হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আহমেদ বাবুর (৩৭) জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় আমিনবাজারের হিজলা এলাকার পাঁচ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বড়দেশী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) রাত ২টার দিকে দেবাশীষ ও তাঁর শিশুছেলে স্বর্ণশীষের লাশ কুষ্টিয়া মহাশ্মশানে সৎকার করা হয়। আর নামাজে জানাজা শেষে রাত সাড়ে ৩টার দিকে শহরের পৌর কবরস্থানে দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম হোসেনকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
সশস্ত্র বাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মেধা, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য ও নিযুক্তিগত উপযুক্ততাকে গুরুত্ব দিতে বলেছেন। রোববার (২৩ আগস্ট) বিমানবাহিনী সদর দ
২ ঘণ্টা আগে