ব্যাংকে ভাড়াটে পরিচালক নিয়োগ বন্ধে কঠোর হলো কেন্দ্রীয় ব্যাংক
স্ট্রিম প্রতিবেদকঢাকা

ব্যাংকে ভাড়া করে বা বাইরে থেকে প্রতিনিধি পরিচালক নিয়োগের পথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংকের শেয়ারধারী কোম্পানির প্রতিনিধি হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা পরিচালক হতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে প্রতিনিধি পরিচালকের নিজ নামে অন্তত দুই শতাংশ দায়মুক্ত শেয়ার থাকতে হবে। আর অন্যান্য কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধনের ন্যূনতম ২০ শতাংশ মালিকানা থাকতে হবে। পাশাপাশি এক ব্যাংক থেকে ঋণ নিয়ে অন্য ব্যাংকের শেয়ার কেনার প্রবণতা ঠেকাতে কোম্পানিগুলোর শেয়ার ধারণের সর্বোচ্চ সীমাও বেঁধে দেওয়া হয়েছে। তবে ব্র্যাক ব্যাংক, কমিউনিটি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে এই নিয়ম শিথিল রাখা হয়েছে।
.png)


-40e58c.jpeg)



