স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নুসরাত তাবাসসুমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৪ মে) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান স্ট্রিমকে এই তথ্য জানিয়ে বলেন, শিগগির নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণার গেজেট প্রকাশ করা।
তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একটি আসনে এক প্রার্থী থাকায় নুসরাত তাবাসসুমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছি। আমরা কমিশনের কাছে নথি পাঠিয়েছিলাম। যতদূর জেনেছি, তাঁকে নির্বাচিত ঘোষণার গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।’
সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পর তিন বছর অতিবাহিত না হওয়ায় ১১-দলীয় ঐক্যের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এরপর তড়িঘড়ি করে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বেলা ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দিতে যান এনসিপির আরেক যুগ্ম অহ্বায়ক নুসরাত তাবাসসুম। তবে তাঁর মনোনয়নপত্র নেননি রিটার্নিং কর্মকর্তা।
পরে নুসরাত হাইকোর্টে গেলে নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসে। এরপর নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।
এরই মধ্যে প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিন হাইকোর্টে রিট করেন। পরে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে রিট নিষ্পত্তি পর্যন্ত নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ না করার দাবি জানান। সোমবার মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানিতে অপারগতা প্রকাশ করেন হাইকোর্টের একটি।
বেঞ্চের এক বিচারপতি এবং রিট আবেদনকারী একই গ্রামের বাসিন্দা হওয়ায় রিটটি শুনানির জন্য অন্য বেঞ্চে পাঠানো হয়েছে। রিটটি আগামীকাল মঙ্গলবার শুনানিতের জন্য কার্যতালিকায় রয়েছে।
এই বিষয়ে বিকেলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ স্ট্রিমকে বলেন, আদালতের কোনো নির্দেশনা বিকেল পর্যন্ত আমরা পাইনি। মনিরা শারমিনের চিঠিতে তো কিছু যায় আসে না। আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করব।

.png)

গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গত কয়েকদিন ধরে উৎপাদন কমায় ব্যাপক লোডশেডিংয়ে পড়েছে দেশ। তবে এসব কেন্দ্রে গ্যাসের সরবরাহ বাড়ানোর পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিস্থিতির উন্নতি হয়েছে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর ছড়িয়ে পড়ার পর আনন্দে ভাসছে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা। শহরের বিভিন্ন এলাকায় লোকজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী আনন্দ প্রকাশ করেন।
২ ঘণ্টা আগে
লোডশেডিংয়ের কারণে জেনারেটরের ব্যবহারে নওগাঁর চালকলগুলোতে উৎপাদন ব্যয় বেড়েছে। অতিরিক্ত খরচের কারণে চালের দাম বাড়ার ও বাজারে প্রভাব পড়ার আশঙ্কা করছেন মালিকেরা।
২ ঘণ্টা আগে
১৫ আগস্ট উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ঘণ্টা আগে