স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ সদস্য শপথ নিয়েছেন। রোববার (৩ মে) রাত ৯টার দিকে সংসদ ভবনে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় স্পিকারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ এপ্রিল সংরক্ষিত আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ সংসদের নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত গেজেট বিএনপি জোট থেকে ৩৬, জামায়াতে ইসলামীর জোট থেকে ১২ এবং স্বতন্ত্র জোট থেকে সংসদ সদস্য হিসেবে এক নারীর নাম রয়েছে।
তবে মনোনয়নপত্র বৈধ হলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নামে গেজেট হয়নি। একই দলের আরেক যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন। এরপর তিনি আজ ইসিতে চিঠি দিয়ে এই রিটের নিষ্পত্তি পর্যন্ত নুসরাতের নামে গেজেট প্রকাশ না করার দাবি জানিয়েছেন।

বিএনপি জোট থেকে শপথ নিয়েছেন– সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য থেকে শপথ নিয়েছেন– নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম। এ ছাড়া স্বতন্ত্র থেকে শপথ নিয়েছেন সুলতানা জেসমিন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়া একেবারেই অনুচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ও দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি নির্ধারণ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মানবে না।
২ ঘণ্টা আগে
রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন শিক্ষক। সরকারি কলেজে ঢুকে অর্থনীতি পড়িয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, কাজ করেছেন প্রশাসনেও। একসময় ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
৭ ঘণ্টা আগে
গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
৭ ঘণ্টা আগে
বিএনপি চাইলে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গোপন ভোটের অধ্যাদেশ জারি করতে পারত বলে জানিয়েছেন জামায়াতের সহাকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
৯ ঘণ্টা আগে