স্ট্রিম সংবাদদাতা

ফরিদপুরে সৎ মাকে খুনের দায়ে দীর্ঘদিন জেল খেটে জামিনে এসে নিজের আপন মাকেও কুপিয়ে খুন করেছে এক যুবক। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত রাহিম শেখ (৩০) সালথা এলাকায় পালিয়ে গেলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাহিম শেখ মানসিকভাবে অসুস্থ এবং মাদকাসক্ত ছিলেন। ছয় বছর আগে তার সৎ মাকে কুপিয়ে হত্যা করে দীর্ঘদিন জেলে ছিলেন তিনি। কিছুদিন আগে জামিনে মুক্তি পান। আজ দুপুরে মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝামেলার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মা শামেলা আক্তার মারা যান।
প্রতিবেশী পাভেল মোল্লা বলেন, ‘রাহিম তার সৎ মাকে একইভাবে খুন করেছিল। সে নেশা করত। দুপুরে খবর পেয়ে এসে দেখি সৎমায়ের মতো নিজের মাকেও সে খুন করেছে।’
ওসি সুকান্ত দত্ত বলেন, ‘অভিযুক্তকে সালথা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

.png)

অভিবাসন নিয়ে প্রতারণা বন্ধ না করলে কঠিন পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে ‘অনেক ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ছাত্র ও যুবশক্তির মিছিলে বিএনপির হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগামী আগস্টের শেষ দিকে উৎপাদন শুরু হতে পারে। তবে চুল্লিতে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি বা ‘স্পেন্ট ফুয়েল’ রাশিয়ায় ফেরত পাঠানোর দীর্ঘমেয়াদি চূড়ান্ত আইনি চুক্তি এখনো সম্পন্ন হয়নি।
১ ঘণ্টা আগে