
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ট্রেনে রসিদ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় তাঁকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ট্রেনের টিকিট পরিদর্শক (টিটি) সুমনকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভোর ও রাতে চলাচলকারী রাজশাহীগামী আন্তনগর তিনটি ট্রেনের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকান উদ্দিনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পদ্মা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা করা।
এদিকে বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ লিখেছেন, তাঁদের সব দাবি নীতিগতভাবে মেনে নেওয়া হয়েছে। তিনি দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানান এবং সাময়িক ভোগান্তির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে টিকিট পরিদর্শকদের যাত্রীদের, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পেশাদার ও শালীন আচরণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কোনো টিটিইর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ পাওয়া গেলে শিক্ষার্থীরা যেন তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে জানান, সেই আহ্বানও জানান তিনি। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভয় পেয়ে কোনো ধরনের হয়রানি চেপে না রেখে তা জানাতে হবে।
মঙ্গলবার ৪টা থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
চার দফা দাবির পরিপ্রেক্ষিতে আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি জানান, আগামী ৬ আগস্ট পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।
সালাহউদ্দিন আম্মার বলেন, চারটি দাবির মধ্যে প্রথম দাবির পরিপ্রেক্ষিতে অভিযুক্ত টিটি সুমনসহ রেল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। দ্বিতীয় দাবি অনুযায়ী অভিযুক্ত টিটির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং সরকারি বিধি অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পাঁচ সদস্যের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, তৃতীয় দাবি অনুযায়ী ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকানকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। এমনকি ছয় মাস বিনা ভাড়ায় রেল ভ্রমণের প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন।
চতুর্থ দাবির বিষয়ে আম্মার বলেন, রাতের ট্রেন পদ্মা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি অন্যান্য ট্রেন, বিশেষ করে রাতের ট্রেনগুলোর সময়সূচির সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত শাটল বাস চালুর বিষয়েও আলোচনা হয়েছে। গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট একটি সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অভিযুক্ত টিটির দৃষ্টান্তমূলক শাস্তি ও চার দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় আট ঘণ্টা অবরোধ চলায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ে এবং হাজারো যাত্রীকে চরম ভোগান্তি পোহাতে হয়। পরে রেল কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে রেললাইন ছেড়ে দেন।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে