স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীতে একটি ধর্ষণ মামলার ধার্য তারিখে প্রধান আসামি ছেলে হাজির না হওয়ায় তাঁর বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দিয়েছেন।
কারাগারে পাঠানো দুই আসামি হলেন- মইদুল ইসলাম (৫৫) ও তাঁর স্ত্রী অজিফা বেগম (৫০)। তাঁদের ছেলে মোবারক হোসেন ওরফে লালচাঁন (২১) ধর্ষণের অভিযোগে করা একটি মামলার প্রধান আসামি। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়ে গর্ভবতী হয়। পরে বিষয়টি জানাজানি হলে কিশোরীর পরিবার বিষয়টি লালচাঁনের বাবা-মাকে জানান। তাঁরাও ছেলের পক্ষ নিয়ে তাড়িয়ে দেন ভুক্তভোগীর পরিবারকে। এ ঘটনায় ওই বছরের ১২ জুন আদালতে চারজনকে আসামি করে মামলা করেন কিশোরীর বাবা।
আদালত সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ওই কিশোরী একটি কন্যা সন্তানের মা হয়েছে। মামলার পর লালচাঁন গ্রেপ্তার হয়েছিলেন। তখন ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে তাঁর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হন আদালত। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিন পান। এরই মধ্যে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
মামলার আসামিপক্ষের আইনজীবী আব্দুস সবুর বলেন, ‘ধার্য তারিখে আসামি লালচাঁন আদালতে হাজির হননি। অন্য আসামিরা হাজির ছিলেন। আদালত তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। আদেশের সময় আদালত তাঁদের ছেলেকে হাজির করতে বলেছেন।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে