স্ট্রিম সংবাদদাতা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলিসহ মো. নিশান ওরফে ‘ছোট নিশান’কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একটি আধুনিক ছুরি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। র্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে নিশান মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ নিশানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
র্যাবের দাবি, গ্রেপ্তার নিশানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

.png)

রাজবাড়ীর পাংশায় চুরির অপবাদে জজ আলী বিশ্বাস (৩৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরের দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট গ্রামের করিম মণ্ডলের মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে তাঁকে ডেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
১ সেকেন্ড আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৬৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৭ মিনিট আগে
চলতি মাসের শেষ দিকে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ও বিদেশে সরকারি বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধব