
ময়মনসিংহ নগরীতে ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) যাত্রী দুই নারীসহ তিন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ট্রাকটি চালকের সহকারী (হেলপার) চালাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শিলা আক্তার (২৫), সদর উপজেলার রঘুরামপুর গ্রামের আবেদা খাতুন (৩৫) ও নগরীর জুবলি ঘাটের দেবরাজ ঘোষ (৩৫)। এ সময় আহত তানিয়া সুলতানা (২০) মাসকান্দা এলাকার বাসিন্দা। তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অটোরিকশাচালক মোশাররফ হোসেন ময়মনসিংহ সদরের লক্ষ্মীপুরের বাসিন্দা। দুর্ঘটনায় তিনি মাথায় সামান্য আঘাত পেয়েছেন।
স্থানীয় কয়েকজন বলেন, দুপুর ১২টার দিকে মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকার পুষ্টিরাজ ফিডের ডিপোতে মালামাল নামিয়ে ট্রাকটি মহাসড়কে উঠতে শুরু করে। এ সময় শম্ভুগঞ্জ থেকে কলতাপাড়াগামী অটোরিকশাটিকে চাপা দেয়। অটোরিকশাটি একেবারে ট্রাকের নিচে চলে যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি ঘিরে আছে লোকজন। পরে অটোরিকশাটি একটি ভ্যানগাড়িতে করে সরিয়ে নেওয়া হয়। এর আগে ট্রাকটি জব্দ করে নিয়ে যায় পুলিশ।
দুর্ঘটনার সময় চিৎকার শুনে ঘটনাস্থলে যাওয়া স্থানীয় বাসিন্দা ফিরোজ মাহমুদ বলেন, তিনি গিয়ে দেখেন চারজন মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখনো পুরুষ লোকটির দম ছিল। সড়কের পাশে নিতেই তিনি মারা যান। পরে তিন নারীকে একটি পিকআপ ভ্যানে হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা হারিছ উদ্দিন বলেন, ‘ওই সময় ট্রাকের চালক ছিল না। হেলপার ট্রাক চালাচ্ছিল বলে আমরা জেনেছি। এ কারণে আজকের এই দুর্ঘটনা।’
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই পুরুষ যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার দুজনেই পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে। তবে দুর্ঘটনার সময় ট্রাকটি চালকের সহকারী চালাচ্ছিলেন কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে