
পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে ভেসে আসা মৃত বেলিন প্রজাতির তিমিটি বালু চাপা দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে সৈকতের ঝাউবন এলাকায় এক্সকাভেটর (ভেকু) দিয়ে খুঁড়ে তিমিটি চাপা দেওয়া হয়।
এর আগে মৃত্যুর কারণ অনুসন্ধানে তিমির শরীর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে পটুয়াখালীর খেপুপাড়ায় (কলাপাড়া) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে সংরক্ষণ করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষার জন্য নমুনা কক্সবাজারের সমুদ্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কুয়াকাটা উপকূলে ভেসে আসা মৃত তিমিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। ভবিষ্যৎ গবেষণার জন্য তিমিটির কঙ্কাল সংরক্ষণ করা হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে প্রায় ৫৮ ফুট দীর্ঘ তিমিটি দেখতে পান জেলেরা। পরে স্রোতের টানে সৈকতের দিকে ভেসে এলে পরিবেশকর্মীরা তিমিটিকে মধ্য ঝাউবন এলাকায় আটকে রাখেন।
কুয়াকাটার উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সূত্র জানায়, খবর পেয়ে উপরা, বন বিভাগ, কুয়াকাটা পৌরসভা ও প্রশাসনের প্রতিনিধিরা সেখানে গিয়ে সংরক্ষণমূলক ব্যবস্থা নেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রথমে তিমিটির শরীরে কেরোসিন ছিটানো হয়। পরে রাত আটটার দিকে ভেকু দিয়ে ঝাউবনের ভেতরে গর্ত খোঁড়ার কাজ শুরু হয়। রাত সাড়ে ১১টার দিকে সেখানে তিমিটিকে বালুচাপা দেওয়া হয়।
উপরার আহ্বায়ক কে এম বাচ্চু খলিফা বলেন, ধারণা করা হচ্ছে এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, তিমির মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য ফুলকা, পিঠের, বুকের অংশের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে তা কলাপাড়ার মৎস্য গবেষণা ইনস্টিটিউটে সংরক্ষণ করা হয়। এই নমুনা প্রথমে ঢাকায় মৎস্য অধিদপ্তরের কেন্দ্রীয় ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে কক্সবাজারে অবস্থিত সমুদ্র মৎস্য গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন বলেন, তিমিটির কঙ্কাল সংরক্ষণ ও ভবিষ্যতে প্রাণী জাদুঘর নির্মাণের মাধ্যমে পর্যটকদের সামনে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হতে পারে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৎস্য বিজ্ঞান অনুষদের বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. রাজিব সরকার বলেন, জাহাজের ধাক্কা, প্লাস্টিক দূষণ, শব্দদূষণ কিংবা খাদ্যসংকটসহ বিভিন্ন কারণে তিমির মৃত্যু হতে পারে। এ ধরনের ঘটনা দেশের সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় বাস্তুতন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তিমিটির নমুনা ও কঙ্কাল সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ গবেষণা ও জনসচেতনতায় সহায়ক হবে।
.png)

চট্টগ্রাম নগরের খুলশী থানার হিজড়া কলোনিতে নিজ বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমীর (৫২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঘরের দরজা খোলা অবস্থায় বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
১০ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়।
১০ মিনিট আগে
কামরাঙ্গীরচরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ দিয়ে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে বাজার’। শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়ে এ অস্থায়ী বাজার চালু হয়।
২১ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ার চর গঙ্গামতিতে প্রায় ছয় ফুট লম্বা একটি মৃত বটলনোজ ডলফিন উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব দিকের ওই চরে ডলফিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চরে গিয়ে ডলফিনটি মাটিচাপা দেন স্বেচ্ছাসেবকেরা।
২৮ মিনিট আগে