স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।
গতকাল বুধবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার ইছাছড়া পুঞ্জি সংলগ্ন মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন তাঁরা। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে বিজিবি। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি।
মামলার বাদী বিজিবি ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার বলেন, আটক পাঁচ নারী-পুরুষকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা কাজের সন্ধানে স্থানীয় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাচ্ছিল বলে স্বীকার করেছেন।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, দালালের মাধ্যমে বুধবার সকালে মুরইছড়া সীমান্তের ১৮৪১ নম্বর মূল পিলার দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল কয়েকজন। এ সময় বিজিবির মুরইছড়া ক্যাম্পের একটি টহল দলের উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে শিশুসহ ছয়জনকে আটক করেন তারা।
পরে বুধবার রাত ৮টার দিকে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন শিশু ছাড়া বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন।
কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম বলেন, বিজিবির করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে।

.png)

রাজশাহীতে ৪ লক্ষাধিক কৃষকের জন্য বরাদ্দ টিএসপি সার মাথা প্রতি মাত্র আড়াই কেজি করে পড়ছে। চাহিদার তুলনায় সারের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছে বিএফএ রাজশাহী জেলা ইউনিট। রোববার নগরের রেলগেট এলাকায় সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরে সার ডিলারদের এই সংগঠন।
৪ মিনিট আগে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭ জন। সবমিলে বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ২ হাজার ৪০২ ডেঙ্গু রোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
১৪ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে বকেয়া ৯০২ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (৩০ আগস্ট) সংসদে নোয়াখালী-৬ আসনের এমপি আবদুল হান্নান মাসউদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
২৯ মিনিট আগে
পরিচ্ছন্নতা নিয়ে বাকবিতণ্ডার জেরে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থী ও কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে নারীসহ চার দর্শনার্থী ও পার্কের দুই কর্মচারী আহত হয়েছেন। আহত নারী দর্শনার্থী বাদি হয়ে থানায় মামলা করেছেন।
১ ঘণ্টা আগে