
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্টঅফিসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পিকআপসহ চালক মো. হাবিবুর রহমানকে(২৪) আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় নিহতরা হলেন ভূল্লীর বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও একই এলাকার লাইলী বেগম (৪০)। আহতরা হলেন লক্ষ্মীরহাট বাজার এলাকার বাইকচালক মো. হারুনুর রশিদ (৩৮), কিসমত কেশুরবাড়ি এলাকার অটোরিকশাচালক মো. সাহিরুল ইসলাম (২৩), বড় বালিয়া এলাকার মোছা. জরিনা (৪০) ও মো. শফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি মালবাহী পিকআপ ভ্যান কচুবাড়ী পোস্টঅফিসপাড়ায় পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (বাইক) ও ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ইজিবাইকের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া তিনটি যানবাহনেরই চালক ও আরোহীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ও লাইলী বেগমের মৃত্যু হয়। আহতদের মধ্যে হারুনুর রশিদ ও সাহিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ভূল্লী থানা ও বোদা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে চলাচল স্বাভাবিক করে।
ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, পিকআপ, মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে দুই নারী মারা গেছেন। ঘটনার পরই পিকআপের চালককে গাড়িসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে