স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহ শহরে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাওয়ার পথে যাত্রীবাহী বাস চাপায় এক সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী বাস চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নিহত হন। এ সময় গুরুতর আহত তাঁর স্বামী সেনাসদস্য সোহেল কাজী (৩২) যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গড়াই পরিবহনের যাত্রীবাহী বাসটি আটক করেছে পুলিশ।
সেনাসদস্য সোহেল কাজী নড়াইলের লোহাগড়া থানার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী তুলির পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকুপার বড়দাহ এলাকায়। সোহেল কাজী চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শৈলকুপায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন সোহেল কাজী। পথে ঝিনাইদহ শহরের গ্যাস ডিপো এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে আরোহী তুলি নিহত হন।
এ সময় আহত সোহেল কাজীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বজনেরা তাকে যশোরের সিএমএইচে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তিনি মারা যান।
এদিকে ঘটনার পর শহরে সড়ক দুর্ঘটনার রোধের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত সেনাসদস্যের স্ত্রীর মরদেহ জেলার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী বাসটি আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.png)

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন।
৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। বুধবার সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্টঅফিসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
দেশে সারের কোনো সংকট নেই জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের যে চাহিদা, তার পর্যাপ্ত মজুত সরকারের হাতে রয়েছে। দেশের গুদামগুলোতে সার মজুত আছে। সারের কোনো সংকট নেই।’ বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
আজ ২৬ আগস্ট, ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে আন্দোলনে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম, স্কুলছাত্র আমিন ও সালেকিন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।
৫ ঘণ্টা আগে