স্ট্রিম প্রতিবেদক

নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে মজুদ করা ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার রাতে জাহাজমারা ইউনিয়নের কালামচর এলাকায় এই অভিযানে মো. মহিউদ্দিন (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালান ও অবৈধ মজুদবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের একটি দল ‘মা-বাবার দোয়া বরফ কল’ সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ১৫টি বড় ড্রাম ভর্তি ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে এই জ্বালানি তেল মজুদ করা হয়েছিল।
অভিযানে জব্দ করা ডিজেল ও আটক মহিউদ্দিনকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও তদারকি আরও জোরদার করা হয়েছে।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৩ ঘণ্টা আগে