স্ট্রিম প্রতিবেদক

দেশের বর্তমান রপ্তানি অবস্থান ধরে রাখতে এবং বাণিজ্য সম্প্রসারণে আরও প্রতিযোগিতামূলক হতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে ‘রোডম্যাপ টু ট্রেড, গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডিপ্লোম্যাসি কনফারেন্স’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলোর প্রবৃদ্ধির সম্ভাবনা ইতিবাচক থাকলেও তা তুলনামূলকভাবে ধীরগতির। যা ভোক্তা চাহিদা ও রপ্তানির ওপর প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার এমন এক সময়ে দায়িত্ব নিয়েছে, যখন বিশ্ব অর্থনীতি ধীরগতির প্রবৃদ্ধি, ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য নীতির অনিশ্চয়তা, জলবায়ু ঝুঁকি, বাড়তি বাণিজ্য বাধা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের মুখোমুখি। এর সঙ্গে চলমান জ্বালানি সংকট নতুন মাত্রার জটিলতা সৃষ্টি করেছে।
উদীয়মান প্রযুক্তির প্রভাব তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন ও ফাইভ-জি প্রযুক্তির সমন্বয়ে গড়ে ওঠা ‘ট্রেড টেক’ বৈশ্বিক বাণিজ্যের ধরন বদলে দিচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে পারলেই তা বাংলাদেশের জন্য সুযোগে পরিণত হবে।
তিনি বলেন, সরকারের অগ্রাধিকার হলো নাগরিক, ব্যবসায়ী ও আন্তর্জাতিক অংশীদারদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ স্থিতিশীল, পূর্বানুমানযোগ্য এবং ব্যবসাবান্ধব একটি দেশ।
ব্যবসায়ীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিয়োগ ও উদ্যোক্তা বিকাশে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে ব্যবসা সহজীকরণে ব্যাপক সংস্কার আনা হবে। পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করা হবে।

.png)

ঘোষণার চেয়ে অতিরিক্ত পণ্য আনায় আমদানিকারক প্রতিষ্ঠান রেইনবো কর্পোরেশনকে ১৯ লাখ ১৩ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব ও জরিমানা আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
২ ঘণ্টা আগে
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ার ওপর মতামত প্রদানের জন্য মাত্র এক দিন সময় বেঁধে দেওয়াকে ‘প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় আইনে নির্দিষ্ট ধারা যুক্ত করে ফ্যাসিবাদের সমর্থক, রাষ্ট্রীয় সুবিধাভোগী ও জুলাই গণহত্যার সাফাই গাওয়া ব্যক্তিদের শিক্ষকতা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
২ ঘণ্টা আগে
পুলিশের বাধার মুখে শেষ পর্যন্ত হবিগঞ্জ শহরে প্রবেশ করতে না পেরে বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
২ ঘণ্টা আগে