স্ট্রিম প্রতিবেদক

বিশ্ববিদ্যালয় আইনে নির্দিষ্ট ধারা যুক্ত করে ফ্যাসিবাদের সমর্থক, রাষ্ট্রীয় সুবিধাভোগী ও জুলাই গণহত্যার সাফাই গাওয়া ব্যক্তিদের শিক্ষকতা নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
আজ বুধবার (২৯ জুলাই) ফেসবুকে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তালিকা তৈরির বদলে আইনে এমন বিধান রাখা উচিত, যাতে খুনি ও নিপীড়কদের দোসররা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার না পায়। তার মতে, এমন আইন থাকলে যেকোনো ফ্যাসিবাদের দালাল স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়বে।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে অভিযুক্তদের নিয়মিত সুযোগ-সুবিধা দেওয়া রাষ্ট্রীয় অর্থের অপচয়। এ বিষয়ে তিনি অতীতের এক উপাচার্যের কাছে একই ধরনের পরামর্শ দিয়েছিলেন বলে জানান। তবে সেই পরামর্শ বাস্তবায়ন করা হয়নি উল্লেখ করে পোস্টে তিনি লেখেন, ‘এখনো কেউ শুনবে না। কারণ, কাক কাকের মাংস খায় না।’
পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, ‘এমন রক্তক্ষয়ী বিপ্লবের পরে লীগ যদি ক্ষমতায় আসত, প্রথম দিনই এটি করত।’

.png)

ঘোষণার চেয়ে অতিরিক্ত পণ্য আনায় আমদানিকারক প্রতিষ্ঠান রেইনবো কর্পোরেশনকে ১৯ লাখ ১৩ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব ও জরিমানা আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
২ ঘণ্টা আগে
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ার ওপর মতামত প্রদানের জন্য মাত্র এক দিন সময় বেঁধে দেওয়াকে ‘প্রহসনমূলক’ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২ ঘণ্টা আগে
পুলিশের বাধার মুখে শেষ পর্যন্ত হবিগঞ্জ শহরে প্রবেশ করতে না পেরে বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
২ ঘণ্টা আগে
বগুড়ায় পাইলট ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
৩ ঘণ্টা আগে