ওএসডি করা সেই ফিরোজ ফের এনসিটিবির সচিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৪: ১১
এনসিটিবি সচিব হিসেবে ফের পাওয়া অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস। ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব হিসেবে ফের নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসকে। অথচ নানা বিতর্কের পর ২০২৫ সালের ৬ এপ্রিল ওই পদ থেকে সরিয়ে তাঁকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় কখনও বিশেষজ্ঞ, কখনও সম্পাদক, কখনও উপসচিব (প্রশাসন) আবার কখনও সচিব হিসেবে শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে টানা ১০ বছর দায়িত্ব পালন করেন ফিরোজ। সোমবার (১১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আবারও ফিরলেন সেখানেই।

ফিরোজ শিক্ষা ক্যাডারের শাহেদুল খবির, রতন কুমার মজুমদার ও নিজামুল করিম সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত। সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল ও পিএস শাহগীর আলমের সঙ্গে তাঁর গভীর সখ্য ছিল বলে আলোচনা আছে। ২০২১ সালে এনসিটিবি সচিব হওয়ার আবেদনে আওয়ামী লীগের ১৩ এমপি-মন্ত্রীর সুপারিশ এনেছিলেন বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানের কয়েকজন।

এরপরও ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ফিরোজকে এনসিটিবির সচিব করা হয়। শেষপর্যন্ত বিভিন্ন বিতর্কের মুখে তাঁকে ওএসডি করা হয়।

এ বিষয়ে জানতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের মোবাইল নম্বরে কল করা হলে ধরেন তার একান্ত সচিব। তিনি বলেন, এ বিষয়ে স্যারকে জানাবো। দেখি, তিনি কোনো জবাব দেন কিনা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত