স্ট্রিম সংবাদদাতা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ঢাকা-পাবনা মহাসড়কে এই দুই দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, সকালে শাহজাদপুরের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী পাবনার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী মিতা খাতুন ও তাদের শিশুসন্তান সাহারা খাতুন গুরুতর আহত হন। আহত মা-মেয়েকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে দুজনের মৃত্যু হয়।
অন্যদিকে, বেলা ১১টার দিকে একই মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান মো. আলী। নিহত আলী শাহজাদপুর উপজেলার মশিপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার আলমগীর হোসেনের ছেলে।

.png)

বাংলাদেশে প্রযুক্তিনির্ভর শিল্প ও উৎপাদন খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে তিনি বাংলাদেশ-চীন বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ থেকে চীনের পণ্য আমদানি বাড়ানোরও আহ্বান জানান।
৬ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত আগামী ৩০ আগস্ট পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
২৬ মিনিট আগে
বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নেওয়া কৌশল ইতিমধ্যে ফল দিতে শুরু করেছে।
৩৫ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের সম্ভাবনা ও নতুন নিয়োগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারকেরা। তাদের ভাষ্য, এ বিষয়ে নীতিনির্ধারণী ফোরামে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
১ ঘণ্টা আগে