অন্যদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় কোনো সংক্রমণ ও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্ট্রিম ডেস্ক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও করোনা—এই দুটি ভাইরাসজনিত রোগে দেশে কোনো মৃত্যু হয়নি। তবে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৫৬ জন। এর মধ্যে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১৭। এছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন রোগী।
আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৪৭১ জন। এর মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী।
অন্যদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় কোনো সংক্রমণ ও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২৬ জন এবং মারা গেছেন ৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৫২ হাজার ২৭১ জন এবং মোট মৃত্যু ২৯ হাজার ৫৩০ জন।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে