রাষ্ট্রপতি নির্বাচন
স্ট্রিম প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল বেলা ১১টায় সাক্ষাতের জন্য সময় দিয়েছেন স্পিকার। সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।’
তফসিল ঘোষণার দিনক্ষণের বিষয়ে ইসি সচিব বলেন, 'স্পিকার আমাদের সময় দেবেন। উনি কি বলেন সেটা আগামীকাল আলোচনার পর বলা যাবে।’
এদিকে, স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর শিগগির নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে স্ট্রিমকে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সোমবার নিজ দপ্তরে স্ট্রিমকে এই তথ্য জানিয়েছেন তিনি।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘তফসিল ঘোষণা হয়ে যাবে শিগগির। স্পিকারের সঙ্গে তফসিল ঘোষণার কোনো সম্পর্ক নেই। আমাদের আইনে বাধ্যবাধকতা আছে, স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। সাক্ষাতে আমরা তাঁকে ইসির প্রস্তুতি বিষয়ে একটি ধারণা দেব।’
কবে রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের হাতে ৯০ দিন সময় আছে। পুরো সময় লাগতে পারে, আবার কয়েকদিনের মধ্যেও হতে পারে।’
এ সময় স্থানীয় সরকার নির্বাচন আইনের সুপারিশের বিষয়ে জানতে চাইলে মাছউদ বলেন, ‘আমরা খসড়া তৈরি করে ফেলেছি। সবাই স্বাক্ষরও করেছে। এখন কিছু টুকটাক ভুল আছে সেগুলো দেখে দিচ্ছি। ওইগুলো ঠিক করে পাঠিয়ে দেব।’
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে সংসদ থেকে আমাদের কোনো কিছু জানায়নি। সংসদ থেকে যদি আমাদের কোনো কিছু না জানানো হয়, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই।’

.png)

হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১৭ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে