স্ট্রিম সংবাদদাতা

পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিবাহ থেকে নিজেকে রক্ষা করে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার (১৭)। এ জন্য তাকে সম্মাননা দিয়েছে পিরোজপুর জেলা প্রশাসন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবু সাঈদ সাহসিকতার স্বীকৃতি হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ তহমিনার হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মনিকা আক্তার, জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান এবং তহমিনার মা আনোয়ারা বেগম।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘নারী শিক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। তহমিনা যে সাহসিকতা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। তহমিনার এই সাহসিকতা দেখে যেন কোনো অভিভাবক অপ্রাপ্তবয়স্ক সন্তানকে বাল্যবিবাহে উৎসাহিত না করেন, এবং কেউ যেন নীরবে এমন অন্যায় মেনে না নেন।’
উল্লেখ্য, তহমিনা আক্তার জিয়ানগরের সেতারা স্মৃতি সরকারি বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। আলম হাওলাদার ও আনোয়ারা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। বাবা-মা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে এক দুবাই প্রবাসীর সঙ্গে বিয়ের দিন ঠিক করেন। বিয়েতে রাজি না থাকায় তহমিনা সেদিন সাহসিকতার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে জিয়ানগর থানায় আশ্রয় নেন। পরে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বাল্যবিবাহটি বন্ধ করা হয়।

.png)

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ‘গণভবন’ এখন জুলাই স্মৃতি জাদুঘর। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত ৫ আগস্ট জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে এটি শুধু চব্বিশের জুলাই নয়, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলের নিপীড়ন-নৃশংসতার সাক্ষী।
২৮ মিনিট আগে
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের লক্ষ্য কেবল নতুন ভাতা চালু নয়, বরং অধিকারভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়া।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালী পাহাড় মৌজার সংরক্ষিত বনের ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক নির্মাণ কার্যক্রমের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতায় আমন ধানের জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিক্ষভ করেছে স্থানীয় কৃষকেরা। বিক্ষোভ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে