স্ট্রিম সংবাদদাতা

পাবনার বেড়ায় পুলিশের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া থানা সংলগ্ন কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এই ঘটনা ঘটে।
সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে ও বেড়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে বেড়া মডেল থানার এসআই রাশেদ ও এএসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। এ সময় আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করেন তারা। তাঁকে থানায় নিয়ে যাওয়ার পথে যুবলীগের কর্মীরা পুলিশকে ঘিরে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে সোহেল রানাকে নিয়ে তারা পালিয়ে যায়।
বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার জানান, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন– এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে স্থানীয় কিছু লোক ও তাঁর সমর্থকেরা হট্টগোল করে ছিনিয়ে নেয়।
সোহেল রানাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। একইসঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়া ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

.png)

‘তোক মারলে বাবা পুলিশে। এই পীরগাছার পুলিশে মারলে বাবা। টাকা খ্যায়া মারলে বাবা’। রংপুরের পীরগাছা থানার সামনে ছেলের লাশবাহী অ্যাম্বুলেন্স জড়িয়ে এভাবেই কান্না করেন জাফর আলী বকশী।
৬ মিনিট আগে
দীর্ঘ ১৭ বছর দেশের মানুষের ওপর দমন নিপীড়ন চালিয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
১৪ মিনিট আগে
বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের সুযোগ দেওয়ার সরকারি উদ্যোগকে ‘লুটপাটের নতুন লাইসেন্স’ হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আশঙ্কা, প্রতিযোগিতা তৈরির নামে শেষ পর্যন্ত কয়েকটি প্রভাবশালী বেসরকারি গোষ্ঠীর হাতে জ্বালানির বাজার তুলে দেওয়া হতে পারে।
১ ঘণ্টা আগে
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে নতুন কারখানা স্থাপনের চাহিদা বিবেচনায় এসএমই উদ্যোক্তাদের জন্য নতুন একটি শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার। বগুড়া সদর উপজেলার ফাপোড় ইউনিয়নে প্রায় ৪০০ একর জমিতে এটি গড়ে তোলা হবে।
২ ঘণ্টা আগে