লক্ষ্মীপুরে ভাতার আশ্বাসে টাকা আদায়, বিএনপির সভাপতি-সম্পাদককে অব্যাহতি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
লক্ষ্মীপুর

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৮: ৫৬
লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়ন বিএনপির দুজনকে অব্যাহতি। সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পরে এর সত্যতা পাওয়ায় ওয়ার্ড বিএনপির দুই নেতাকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে দল। উপজেলার দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় দুজনকে দল থেকে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়।

পদ হারানো নেতারা হলেন দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ। অব্যাহতির ব্যাপারে জানতে তাদের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে স্থায়ীভাবে হারুন ও ইউছুফকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবে। এতে স্বাক্ষর করেন দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এর অনুলিপি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও উপজেলা বিএনপিকে দেওয়া হয়েছে।

ইউনিয়ন বিএনপির সূত্রে জানা গেছে, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দিচ্ছেন সরকার। হারুন ও ইউছুফের ওয়ার্ডে একটি মসজিদ আছে। তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নিয়েছেন দুজন। টাকাগুলো মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নিয়েছে বলে দাবি করেছেন হারুন ও ইউছুফ।

ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, ঘটনাটি জানতে পেরে আমি ও সাংগঠনিক সম্পাদক তদন্তে গিয়ে হারুন ও ইউছুফের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছি। তারা বলছেন, টাকাগুলো মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নিয়েছে। কিন্তু তিনি বিএনপির কেউ নন, তাই তাঁর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হওয়ায় আমরা হারুন ও ইউছুফকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত