স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সদ্য কারামুক্ত সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে দেখা করায় এক কর্মচারীকে চাকরিচ্যুতির অভিযোগ উঠেছে। তবে তা অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
টরিক আহমেদ নামে ওই ব্যক্তি পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরীর দেওভোগ এলাকার কামাল আহমেদের ছেলে।
টরিক আহমেদের দাবি, বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সিটি করপোরেশনের প্রশাসক তাঁকে ডেকে পাঠান। সেখানে তাঁকে জানানো হয়, বুধবার রাতে তিনি সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাসভবনে গিয়েছিলেন। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে।
টরিক বলেন, তিনি বিষয়টি অস্বীকার করেননি। প্রতিবেশী হিসেবে এবং দীর্ঘদিন কারাভোগের পর আইভী মুক্তি পাওয়ায় তাঁকে দেখতে গিয়েছিলেন বলে প্রশাসককে জানান। তাঁর অভিযোগ, এরপর প্রশাসক তাঁকে বলেন, ‘তাহলে সাবেক মেয়র আইভীর কাছ থেকেই বেতন নেন’ এবং মৌখিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেন।
এ বিষয়ে সিটি প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, ‘টরিক আহমেদ সিটি করপোরেশনে হাজিরা দিয়ে অন্য একটি ব্যাংকের এজেন্ট শাখায় কাজ করতে যেতেন বলে দীর্ঘদিনের অভিযোগ। সেই কারণেই তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। সাবেক মেয়র আইভীর সঙ্গে দেখা করায় তাঁকে চাকরিচ্যুত করা হয়নি।’
তবে এ ঘটনায় সিটি করপোরেশনের কোনো লিখিত আদেশ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

.png)

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
৫ মিনিট আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে