স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরে কমমূল্যে টিসিবির পণ্য কিনতে এসে দেয়ালচাপায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। কলেজের সীমানা প্রাচীর ধসে আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রাক থেকে টিসিবির পণ্য কিনতে অনেকেই লাইনে ছিলেন। হঠাৎ দেয়াল ধসে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়।’
পুলিশের তথ্যে, নিহত একজনের নাম নাসিমা বেগম। তিনি জনতা হাউজিং এলাকার বাসিন্দা। আনুমানিক ৪০ বছর বয়সী অন্যজন পুরুষ। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
বাজারের চেয়ে কম দামে টিসিবির পণ্য পাওয়া যায়। এজন্য রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির ট্রাক পণ্য কিনতে দীর্ঘ লাইন দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন টিসিবির ট্রাক থেকে পণ্য কেনার জন্য দেয়াল ঘেঁষে লাইনে ছিলেন অনেক নারী-পুরুষ। হঠাৎ কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে তাদের ওপর পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়েন অনেকে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়।
ওসি আরও জানান, দেয়ালের নিচ থেকে আটজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) চিকিৎসকরা নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে এক পুরুষ মারা গেছেন। সেখানে চিকিৎসাধীন আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়া প্রাচীরটি অনেক পুরোনো। উচ্চতা ১০ থেকে ১২ ফুট হবে। দেয়ালটি ধসে পড়ল কেন, তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

.png)

শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।
১৩ মিনিট আগে
আমরা ভারতের আধিপত্যও মেনে নেব না, আমেরিকার আধিপত্যও মেনে নেব না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
৩৫ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৭৯৯ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে