স্পোর্টস ডেস্ক

চার বছরের চুক্তিতে ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব নিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। মঙ্গলবার (২৮ জুলাই) প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
২০২১ সালের মে’তে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে ৫৪ বছর বয়সী জিদান কোচিং থেকে দূরে ছিলেন। প্রত্যাবর্তন নিয়ে তিনি বলেন, ‘আমার জন্য এটি স্বপ্নের মতো। বিগত পাঁচ বছরে বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছি, কিন্তু ফ্রান্সের জন্য আমি সেগুলো ফিরিয়ে দিয়েছি।’
নিজের ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে জিদান বলেন, ‘আমি গোল করতে পছন্দ করি। মাঠে একজন নেতা ছিলাম এবং নিজের সেই অভিজ্ঞতার আলোকেই দলের নেতৃত্ব দিতে চাই।’
জিদানের আগে দীর্ঘ ১৪ বছর ফ্রান্স জাতীয় দলের ডাগআউটের দায়িত্ব ছিল দিদিয়ের দেশমের হাতে। দেশমের অধীনে ফ্রান্স ২০১৮ সালের বিশ্বকাপ জয় করার পাশাপাশি ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০১৬ সালের ইউরোর ফাইনালে উঠেছিল।
এফএফএফ সভাপতি ফিলিপ ডিয়ালো জানান, ২০২৬ বিশ্বকাপের পর দেশম দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।
২০২৬ বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপার অন্যতম প্রধান দাবিদার মনে করা হলেও সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় তারা। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে পরাজিত হয়েছিল ফরাসিরা। এই ক্ষত ভুলে জিদানের সামনে এখন নতুন চ্যালেঞ্জ।
আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বে তুরস্ক, বেলজিয়াম ও ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে জিজুর প্রথম পরীক্ষা শুরু। এরপর আগামী বছর থেকে ২০২৮ সালের ইউরো কোয়ালিফাইং মিশন শুরু করবেন তিনি।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা জাদুকর ও প্রভাবশালী খেলোয়াড় জিদান তাঁর খেলোয়াড়ি জীবনে ব্যালন ডি’অর এবং তিনবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দুই গোল করে দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেন তিনি।
২০০৬ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং দুটি লা লিগা শিরোপা জিতেছেন জিদান।

ত্রিনিদাদ টেস্টে পাকিস্তানের ইনিংস ধসিয়ে বিরল কীর্তি গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টানা ৫ ওভার বল করে কোনো রান না দিয়ে নিয়েছেন ৫ উইকেট। টেস্ট ক্রিকেটের প্রায় ১৫০ বছরের ইতিহাসে এমন বোলিং নজিরবিহীন।
৬ ঘণ্টা আগে
সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত ক্রিকেট দল।
১ দিন আগে
ইনজুরি সমস্যার কারণে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট দল গঠনে বেশ চ্যালেঞ্জ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার (২৭ জুলাই) মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২৭ জুলাই ২০২৬
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে নতুন মিশনে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দীন। সোমবার (২৭ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
২৭ জুলাই ২০২৬